ভোলার দৌলতখানে চিরকুট লেখে সম্পদ চন্দ্রদে (২৫) নামে এক কলেজ ছাত্র নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছন।
৯ নভেম্বর সোমবার বিকেল ৫টায় সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত সম্পদ চন্দ্রদে ওই ওয়ার্ডের নিতাই চন্দ্র রক্ষিত দের ছেলে। সে ভোলা সরকারি কলেজের অনার্স চতুর্থবর্ষের ছাত্র ছিলেন।
আবেগি চিরকুট লেখা… অন্তুর কোন দোষ ছিলো না। ভুল সব আমারই ছিলো। আমার আর ভালো লাগেনা এই পৃথিবী। এক বিন্দুও বাচঁতে ইচ্ছে করেনা আর এইখানে থাকতে। এই পৃথিবীতে সত্যি কারের ভালোবাসার কোন মূল্য নেই। আমি চলে যাচ্ছি।
নিহত সম্পদ চন্দ্রদের বোন মৌসুমি জানান, প্রতিদিনের ন্যায় আমার ভাই বিকেলে খাওয়া দাওয়া করে তার রুমে ঘুমাতে যান। পরে বিকেল ৫ টার দিকে আমরা তার রুমে খুব জোরে নড়াচড়ার শব্দ শুনতে পাই। রুমের ভিতর গিয়ে আড়ার সঙ্গে ভাইকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। আমাদের ডাক চিৎকারে পাশ্ববর্তী লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভাইকে মৃত ঘোষণা করনে।
খবর পেয়ে দৌলতখান থানা পুলিশ হাসপাতালে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, নিহতের রুমে আমরা একটি চিরকুট পাই। প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে এ মৃত্যু প্রেম ঘটিত বিষয়ে হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় দৌলতখান থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক: জুনায়েদ আহমদ হালিম # নির্বাহী সম্পাদক: সানজিদা হক প্রমা # বার্তা প্রধান: মামুনুর রশিদ # প্রধান প্রতিবেদক: মোহাম্মদ আসিফ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০২৪