ঠাকুরগাঁওয়ে কোভিড-১৯ মোকাবেলায় উপকারভোগী আদিবাসী-দলিত ও হতদরিদ্র পরিবারের মাঝে জরুরী আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ইএসডিও’র আয়োজনে ও হেকস ইপারের সহায়তায় ১২ই নভেম্বর বৃহস্পতিবার ইএসডিও’র সদর উপজেলা শাখা কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের ফোকাল পার্সন শামীম হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, প্রকল্প সমন্বয়কারী কাজী মো: সেরাজুস সালেকীন, উপজেলা ম্যানেজার ঝর্না বেগম প্রমুখ।
এ সময় আদিবাসী-দলিত ও মূলস্রোতধারার ১ হাজার ২৩৫ হতদরিদ্র পরিবারের মধ্যে ৫০৮টিকে ১ হাজার করে এবং ৭২৭টি পরিবারকে বিকাশের মাধ্যমে সহায়তা প্রদান করা হয়।
উপদেষ্টা সম্পাদক: জুনায়েদ আহমদ হালিম # নির্বাহী সম্পাদক: সানজিদা হক প্রমা # বার্তা প্রধান: মামুনুর রশিদ # প্রধান প্রতিবেদক: মোহাম্মদ আসিফ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০২৪