হবিগঞ্জে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে চা-শ্রমিক অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গত কয়েকদিন শীতের তীব্রতা ক্রমাগত বৃদ্ধির কারণে কর্মজীবি অসহায় মানুষের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকাল ৪টায় শুরু করে ৬নং শাহজাহানপুর ইউনিয়নে চা-শ্রমিক অসহায় শীতার্তদের মাঝে ৮০০ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার তাশনূভা নাশতারান জানান, সমাজের অসহায় মানুষের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী যে কম্বল পাঠিয়েছেন সেই কম্বল গুলো উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দুঃস্থ ও অসহায় শীর্তাত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এ সময় উপজলা নির্বাহী অফিসারের সাথে ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, ইউ/পি চেয়ারম্যান বাবুল হোসেন খান, ইউ/পি সদস্য বৃন্দ।
উপদেষ্টা সম্পাদক: জুনায়েদ আহমদ হালিম # নির্বাহী সম্পাদক: সানজিদা হক প্রমা # বার্তা প্রধান: মামুনুর রশিদ # প্রধান প্রতিবেদক: মোহাম্মদ আসিফ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০২৪