ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মহাপরিচালক আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।
আজ রবিবার এক শোক বার্তায় পীর সাহেব চরমোনাই বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী একজন বরেণ্য ও প্রথিতযশা আলেমেদ্বীন, শায়খুল হাদীস ছিলেন। সেইসাথে বাতিল ও আল্লাহদ্রোহী শক্তির মোকাবেলায় অথ্যন্ত সোচ্চার ছিলেন। দরস ও তাদরিসের পাশাপাশি দ্বীন প্রতিষ্ঠার জন্যও কাজ করছেন নিরলসভাবে। মহান রব্বুল আলামিন হযরতের সকল নেককাজকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং পরিবার পরিজনকে সবর করার তওফিক দিন।
উপদেষ্টা সম্পাদক: জুনায়েদ আহমদ হালিম # নির্বাহী সম্পাদক: সানজিদা হক প্রমা # বার্তা প্রধান: মামুনুর রশিদ # প্রধান প্রতিবেদক: মোহাম্মদ আসিফ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০২৪