নীলফামারী সদরে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। আজ বুধবার (০৮ ডিসেম্বর) সকালে সদরের বউবাজার এলাকার কুন্দপুকুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তিন ভাইবোন রেললাইনের ওপর খেলছিল। এ সময় খুলনাগামী একটি ট্রেন আসতে দেখে শামীম নামে এক যুবক তাদের লাইন থেকে সরাতে গেলে চারজনেই ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতরা হলো- লিমা আক্তার (৮), তার মিনা আক্তার (৬) ভাই মোমিনুর রহমান (৪) ও তাদের বাঁচাতে যাওয়া যুবক শামীম হোসেন (৩০)।
সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পেছনে অন্য কিছু আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।
উপদেষ্টা সম্পাদক: জুনায়েদ আহমদ হালিম # নির্বাহী সম্পাদক: সানজিদা হক প্রমা # বার্তা প্রধান: মামুনুর রশিদ # প্রধান প্রতিবেদক: মোহাম্মদ আসিফ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০২৪