প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ১০:১০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২১, ১১:২০ এ.এম
শেকৃবি শেখ হাসিনা হলের ছাত্রলীগের সম্পাদক হলেন নান্দাইলের জিনিয়া

নান্দাইলের দিল জাহান জিনিয়া শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) অন্তর্গত শেখ হাসিনা হল শাখার ছাত্রলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার (১২ ডিসেম্বর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস.এম মাসুদুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত প্যাডে শেখ হাসিনা হল শাখার ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
এক বছর মেয়াদী কমিটিতে নান্দাইলের কৃতি সন্তান দিল জাহান জিনিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। জিনিয়া নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের রাজগাতি গ্রামের মো. আব্দুল হাই ও আফরোজা বেগমের কন্যা। জিনিয়া কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞানে মাস্টার্সে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়রত আছেন। দিল জাহান জিনিয়া শেখ হাসিনা হল শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নান্দাইলে ছাত্রলীগের নেতাকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন।
উপদেষ্টা সম্পাদক: জুনায়েদ আহমদ হালিম # নির্বাহী সম্পাদক: সানজিদা হক প্রমা # বার্তা প্রধান: মামুনুর রশিদ # প্রধান প্রতিবেদক: মোহাম্মদ আসিফ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০২৪