প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১, ২০২৬, ৪:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২১, ১২:৫৪ পি.এম
সুবর্ণজয়ন্তীতে সেলিনা রহমান পাঠাগারের উদ্যোগে আলোচনা সভা

বিজয়ের ৫০ বছর উদযাপন উপলক্ষে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে সেলিনা রহমান পাঠাগারের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে সেলিনা রহমান পাঠাগারের উদ্যোগে পাঠাগার মিলনায়তনে এডভোকেট মো. আল আমিন রিজভী'র সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে ইউ পি চেয়ারম্যান জনাব হাসনাত ডালিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহুল হক বাহাদুর শিমুলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, "জ্ঞ্যানের আলোক বর্তিকায় গড়ি মুক্ত সমাজ " এই মূলমন্ত্র নিয়ে ১৯৯৪ সালে সেলিনা রহমান পাঠাগারটির প্রতিষ্ঠা করা হয়।
উপদেষ্টা সম্পাদক: জুনায়েদ আহমদ হালিম # নির্বাহী সম্পাদক: সানজিদা হক প্রমা # বার্তা প্রধান: মামুনুর রশিদ # প্রধান প্রতিবেদক: মোহাম্মদ আসিফ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০২৪