প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১০:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২১, ১২:২৮ এ.এম
মাধবপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে সোনাব আলী কাছম (৫৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের চেঙ্গারবাজারের পার্শ্ববর্তী তিনগাঁও কবরস্থান থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।
নিহত সোনাব আলী কাছম উপজেলার চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও গ্রামের মৃত তালেব আলীর ছেলে।স্থানীয়রা জানায়, রোববার সকালে উপজেলার চেঙ্গারবাজারের পার্শ্ববর্তী তিনগাওঁ কবরস্থানে একটি আকাশী গাছে সোনাব আলী কাছমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কাসিমনগর পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়।
পরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস আই দেবাশীস তালুকদার লাশ উদ্ধার করে।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপদেষ্টা সম্পাদক: জুনায়েদ আহমদ হালিম # নির্বাহী সম্পাদক: সানজিদা হক প্রমা # বার্তা প্রধান: মামুনুর রশিদ # প্রধান প্রতিবেদক: মোহাম্মদ আসিফ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০২৪