প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৮:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২১, ১২:২৩ এ.এম
দৌলতপুরে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আওয়ামী লীগের আলোচনা সভা

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আগামী ৫ই জানুয়ারী আসন্ন ৬নং চকমিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ের লক্ষে আজ শনিবার বিকালে রামচন্দ্রপুর গ্রামে প্রার্থীর পক্ষে ওয়ার্ড আওয়ামী লীগ ও অংঙ্গসংগঠনের নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ ফরিদ আহমেদ, থানা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা,নৌকার প্রার্থী মহিদুর রহমান মুক্তা, চকমিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,থানা যুবলীগের আহবায়ক হুমায়ন কবির শাওন,কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা,যুব লীগের যুগ্ম আহবায়ক আনিসুর রহমান টিটু, থানা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম আতোয়ার রহমান, মতিলাল ডিগ্রী কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শাওন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা নৌকা প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীকে মাঠে থাকার পরামর্শ দিয়েছেন বক্তারা।
উপদেষ্টা সম্পাদক: জুনায়েদ আহমদ হালিম # নির্বাহী সম্পাদক: সানজিদা হক প্রমা # বার্তা প্রধান: মামুনুর রশিদ # প্রধান প্রতিবেদক: মোহাম্মদ আসিফ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০২৪