৪র্থ ধাপে অনুষ্ঠিত খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং ইউপি নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ শাহ আলম মজুমদার, তিনি এবার সহ রামগড় ইউপির ৩য় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হলেন।
রবিবার (২৬ডিসেম্বর ) সন্ধ্যায় ৭-৩০ টার দিকে রামগড় উপজেলা নির্বাচন অফিসার দেবাশীষ দাস ভোটের ফল ঘোষণা করেন,
ঘোষিত ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহ আলম মজুমদার (নৌকা) প্রতিকে পেয়েছেন ৫ হাজার ৭১৩ ভোট, আর তার নিকট তম বিদ্রোহী প্রার্থী করিমুল হক মজুমদার (আনারস ) প্রতিকে পেয়েছেন ২ হাজার ৪৯০ ভোট।
এদিকে নির্বাচনে জয়ী মোহাম্মদ শাহ আলম মজুমদার বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে প্রার্থী করে নৌকা প্রতিক দিয়ে পাঠিয়েছেন, রামগড় ইউনিয়ন বাসী প্রধানমন্ত্রীর সম্মান রেখেছেন,এবংতারা আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা বলে শেষ করা যাবে না। আমি রামগড় ১নং সদর ইউনিয়নে উন্নয়ন করে এ ভালোবাসার বিনিময় দেব ইনশাআল্লাহ।
উপদেষ্টা সম্পাদক: জুনায়েদ আহমদ হালিম # নির্বাহী সম্পাদক: সানজিদা হক প্রমা # বার্তা প্রধান: মামুনুর রশিদ # প্রধান প্রতিবেদক: মোহাম্মদ আসিফ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০২৪