কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করায় কেশবপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ-কে আজীবন দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানাগেছে, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ মঙ্গলকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেনের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। যে কারণে মাসুদুর রহমান মাসুদ-কে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক: জুনায়েদ আহমদ হালিম # নির্বাহী সম্পাদক: সানজিদা হক প্রমা # বার্তা প্রধান: মামুনুর রশিদ # প্রধান প্রতিবেদক: মোহাম্মদ আসিফ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০২৪