বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২৮ কোটি ৯৬ লাখ ছাড়িয়েছে।
আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৭টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ২৮৯ জন।
একই সময়ে করোনায় মৃত্যুবরণ করেছেন ৫৪ লাখ ৫৬ হাজার ৮৬৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ কোটি ৪১ লাখ ১৪ হাজার ৬৯৪ জন।
ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইট থেকে জানা গেছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৫১৯ জন। আর মৃত্যু হয়েছে ৮ লাখ ৪৭ হাজার ১৬২ জন।
উপদেষ্টা সম্পাদক: জুনায়েদ আহমদ হালিম # নির্বাহী সম্পাদক: সানজিদা হক প্রমা # বার্তা প্রধান: মামুনুর রশিদ # প্রধান প্রতিবেদক: মোহাম্মদ আসিফ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০২৪