২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানী ঢাকাতে তাপমাত্রা বাড়ল এক ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকার তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা আজকে বেড়ে দাঁড়িয়েছে ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার (৮ জানুয়ারি) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ ঢাকা পোস্টকে এ তথ্য জানান।
এক প্রশ্নের জবাবে বজলুর রশিদ বলেন, ‘বৃষ্টির পর তাপমাত্রা কমতে থাকলে আবার শৈত্যপ্রবাহ হতে পারে। এ মাসে আরও দুটি শৈত্যপ্রবাহ হবে। রাজশাহী, রংপুর, খুলনা বিভাগের যশোর, কুষ্টিয়া, সুনামগঞ্জ, শ্রীমঙ্গলে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভবনা রয়েছে। রাজধানীতে সেভাবে শৈত্যপ্রবাহ আসবে না।’
উপদেষ্টা সম্পাদক: জুনায়েদ আহমদ হালিম # নির্বাহী সম্পাদক: সানজিদা হক প্রমা # বার্তা প্রধান: মামুনুর রশিদ # প্রধান প্রতিবেদক: মোহাম্মদ আসিফ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০২৪