ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকরা করোনা ভাইরাস প্রতিরোধক টিকার বুস্টার ডোজ পাচ্ছেন। রোববার ( ০৯ জানুয়ারি) কূটনীতিকদের টিকার বুস্টার দেওয়া হবে।
রোববার রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে বিদেশি কূটনীতিকদের টিকার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধন করা হবে।
গত বছর ১০ ফেব্রুয়ারি থেকে ঢাকার বিদেশি কূটনীতিকদের করোনা ভাইরাইসের টিকা দেওয়া শুরু হয়। এর প্রায় এক বছর পর রোববার থেকে তারা বুস্টার ডোজ পাচ্ছেন।
উপদেষ্টা সম্পাদক: জুনায়েদ আহমদ হালিম # নির্বাহী সম্পাদক: সানজিদা হক প্রমা # বার্তা প্রধান: মামুনুর রশিদ # প্রধান প্রতিবেদক: মোহাম্মদ আসিফ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০২৪