মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবি নবনির্বাচিত শিক্ষক সমিতির শ্রদ্ধা 

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৯৫

নিউজটি শেয়ার করুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নবগঠিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। সোমবার (২৪ জানুয়ারী) দুপুরে উপাচার্যের নেতৃত্বে শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক ড. মোঃ আবু সালেহ এবং শিক্ষক সমিতির অন্যান্য সদস্যরা টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সহ সভাপতি ড. মোঃ রাশেদুজ্জামান, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ড. মোঃ বশির উদ্দিন, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, দপ্তর সম্পাদক গাজী মোহাম্মদ মাহবুব, সদস্য মোঃ রকিবুল ইসলাম, মাহবুব আলম, মোঃ জাহিদ হাসান, মোঃ এমদাদুল হক, মোঃ নাজমুল হক, বুল রহমান। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য বুধবার (১৯ জানুয়ারি) শিক্ষক সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ থেকে সভাপতি ড. মোঃ কামরুজ্জামান,সাধারণ সম্পাদক ড. মোঃ আবু সালেহ সহ ১৫টি পদের ১৪টিতে বিজয়ী হয়। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদস্য নির্বাচিত হন জাকিয়া সুলতানা মুক্তা।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: