ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (২৬ জানুয়ারি) এ শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।
শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা বলেছেন, ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে আপনাকে ও ভারতের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন। ২০২১ সাল ছিল বাংলাদেশ-ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের মাইলফলক। এই বছর বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীতে আপনার অংশগ্রহণের জন্য আবারও ধন্যবাদ জানাই।
প্রসঙ্গত, আজ ২৬ জানুয়ারি ভারত ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে।
উপদেষ্টা সম্পাদক: জুনায়েদ আহমদ হালিম # নির্বাহী সম্পাদক: সানজিদা হক প্রমা # বার্তা প্রধান: মামুনুর রশিদ # প্রধান প্রতিবেদক: মোহাম্মদ আসিফ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০২৪