রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

কালীগঞ্জ উপজেলার আড়পাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে রং মিস্ত্রীর মৃত্যু

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১১৪

নিউজটি শেয়ার করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাইম হোসেন নামে এক রংমিস্ত্রীর মৃত্যু হয়েছে। সাথে থাকা তুষার হোসেন নামে আর এক রং মিস্ত্রিও আহত হয়েছেন। নিহত নাইম হোসেন উপজেলার কাদিরকোল গ্রামের নজরুল ইসলামের ছেলে ও আহত তুষার হোসেন একই গ্রামের আলহাজ বিশ্বসের ছেলে। আজ দুপুর দেড়টার টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়মতে জানাযায়, আজ বৃহস্পতিবার দুপুরে শহরের আড়পাড়া এলাকার নদীপাড়ায় একটি বাড়িতে রংয়ের কাজ করছিল। এ সময় বাড়িটির পাশ দিয়ে যাওয়া ৩৩ কেভি ভোল্টের তারে স্পর্শ লাগে তাদের। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই রংমিস্ত্রী গুরুত্বর আহত হয়। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে নাইম হোসেন মারা যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুমাইয়া আফরিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগে নাইম হোসেন মারা যান। এছাড়াও আহত তুষার অবস্থাও আশংকাজনক হওয়ায় তাকে যশোরে রেফার্ড করা হয়েছে।

 

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: