রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

ভাঙ্গায় মোটরসাইকেলের ৩ আরোহীর উপর সন্ত্রাসী হামলা

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ১১৩

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের পোদ্দার বাজারে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মোটরসাইকেলের ৩ আরোহীর উপর সন্ত্রাসী হামলা হয়েছে । এসময় সোলেমান শরীফ (৩৫) ও কামরুল মাতুব্বর (৩৫) ঘটনাস্থলেই মারা যায়। আহত আমিনুল মাতুব্বর(৪০)। এদের সবার গ্রাামের বাডি় তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে।

জানা গেছে, পোদ্দার বাজার থেকে তিন বন্ধু মোটরসাইকেলযোগে গ্রামের বাডি় জান্দির উদ্দেশ্যে রওনা দেয়। বাজার পার হতেই আগেই ওত পেতে থাকা দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে তিন আরোহীকে এলোপাথারি কোপায়। এসময় ঘটনাস্থলেই সোলেমান শরীফ মারা যায়। গুরুত্বর আহত ২ জনকে স্থানীয় জনতা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে আনলে সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত কামরুল মাতুব্বরকে ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় প্রেরন করা হয়।ঢাকায় নেওয়ার পথেই কামরুল মারা যায়।

খবর পেয়ে ভাংগা থানা পুলিশ নিহত সোলেমানের লাশ উদ্ধার করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশের পাশাপাশি জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ মোতয়েন করা হয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: