যশোরের কেশবপুরে পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং কৃষকলীগের সহযোগিতায় “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় চাষীর মাঝে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষকলীগের কার্যালয়ে শুক্রবার সকালে ১১০ জন কৃষকের মাঝে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ নাহিদ হাসান ও সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর সদও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। এসময় প্রতিজন কৃষককে বিনামূল্যে ১ কেজি করে পাট বীজ, ৬ কেজি করে ইউরিয়া, ৩ কেজি করে ডিএপি ও ৩ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।
উপদেষ্টা সম্পাদক: জুনায়েদ আহমদ হালিম # নির্বাহী সম্পাদক: সানজিদা হক প্রমা # বার্তা প্রধান: মামুনুর রশিদ # প্রধান প্রতিবেদক: মোহাম্মদ আসিফ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০২৪