বেইলি রোডে আগুনের ঘটনায় এখনো ৬ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তারা হচ্ছেন, শেখ হাসিনা জাতীয় বার্ণ ইনিস্টিউটে ৪ জন ও ঢামেক হাসপাতালে ২ জন। বার্ণ ইনিস্টিউটে মো: রাকিব (২৫), মেহেদী হাসান (২২), সুমাইয়া (৩১) ফারদিন ( ১৮)।
এর মধ্যে ফারদিন কে ছেড়ে দেওয়া হয়েছিল, নতুন করে শারীরিক (শ্বাসকষ্ট) সমস্যা দেখা দেয়ায় তাকে পুনরায় সোমবার ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক মো: তরিকুল ইসলাম।
অপরদিকে, ঢামেক হাসপাতালে , মো: ইকবাল হোসেন (২২), ও মুজাহিদুল ইসলাম জোবায়ের (২১) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন সেখানকার আবাসিক চিকিৎসক মো: আলাউদ্দিন।
উপদেষ্টা সম্পাদক: জুনায়েদ আহমদ হালিম # নির্বাহী সম্পাদক: সানজিদা হক প্রমা # বার্তা প্রধান: মামুনুর রশিদ # প্রধান প্রতিবেদক: মোহাম্মদ আসিফ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০২৪