রাজধানীর মিরপুর ও শাহ আলী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচলনা করা হয়। অভিযানে ৫টি ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার এবং ৩/১ এর অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনি।
অভিযানে ৩/১ এর সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক ও অন্যান্য কর্মকর্তাগনের উপস্থিতি ছিলেন। এসময় রাজউক অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে সেকশন ১ ও সেকশন ২, মিরপুর, মিরপুর মডেল থানা ও শাহ আলী থানা এলাকায় ৫টি ভবনে উচ্ছেদ কাযক্রম পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার বলেন, ‘ভবন মালিকরা ভবনের অনুমোতি নিয়ে নকশার তোয়াক্কা না করাটা ঠিক না। রাজউকের নিয়মতি অভিযানের অংশ হিসেবে আজ মিরপুরসহ আশপাশের এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫টি ভবনের নকশা বর্হিভূত অংশ আংশিক ভেঙ্গে দেয়াসহ বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে।'

থরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনি বলেন, মিরপুর সেকশন ২ এর নির্মাণাধীন ৭ তলা একটি ভবনে রাজউক অনুমোদিত নকশা বহির্ভূত অংশ (সম্মুখে সেটব্যাকে নির্মিত বারান্দা ও ওয়াল) আংশিক ভেঙ্গে অপসারন করা হয়েছে। অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ মালিকপক্ষ নিজ উদ্যোগে আগামী ৩০ দিনের মধ্যে ভেঙ্গে অপসারণ করবেন বলে ৩০০ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করেছেন। একই এলাকার আরেকটি সাত তলা ভবনেরও আংশিক ভাঙ্গা হয়েছে।'
তিনি বলেন, 'মিরপুর ২ নম্বরের আরেকটি নির্মাণাধীন পাঁচ তলা ভবনের পূর্ব পাশের সেটব্যাকে কলামের বর্ধিতাংশ আংশিক অপসারন করা হয়েছে। একই এলাকায় আরেকটি ৪ তলা ভবন এবং শাহ আলী এলাকায় আরেকটি নির্মাণাধীন পাঁচ তলা ভবনের সম্মুখের সেটব্যাকে নির্মিত বারান্দা ও ছাদ আংশিক ভেঙ্গে অপসারন করা হয়েছে।'
উপদেষ্টা সম্পাদক: জুনায়েদ আহমদ হালিম # নির্বাহী সম্পাদক: সানজিদা হক প্রমা # বার্তা প্রধান: মামুনুর রশিদ # প্রধান প্রতিবেদক: মোহাম্মদ আসিফ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০২৪