রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ মঙ্গলবার বঙ্গভবনে সাক্ষাতকালে সেনাবাহিনী প্রধান দেশে বিরাজমান পরিস্থিতি এবং সেনাবাহিনীর কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
সাক্ষাতকালে সেনাপ্রধান জানান, ঢাকাসহ দেশের ৫৭ জেলায় ২৭ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা সদস্যরা বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করছে।
সেনাবাহিনী প্রধান জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যতদিন প্রয়োজন ততদিন সেনা সদস্যরা মাঠে থাকবে।
সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীর দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। বাংলাদেশ টেলিভিশন, মেট্রোরেল, সেতুভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসাত্মক কর্মকাণ্ডের নিন্দা জানান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন, শিগগির আইন-শৃঙ্খলাসহ দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হবে এবং দেশ এগিয়ে যাবে।
উপদেষ্টা সম্পাদক: জুনায়েদ আহমদ হালিম # নির্বাহী সম্পাদক: সানজিদা হক প্রমা # বার্তা প্রধান: মামুনুর রশিদ # প্রধান প্রতিবেদক: মোহাম্মদ আসিফ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০২৪