আজ ১৪ নভেম্বর, বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধানমন্ডি সোসাইটির উদ্যোগে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আলোচনা সভা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ নাভীদ আসিফ আহমেদ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি ডাঃ মোসাদ্দেক হাবিব (মিতু)। এছাড়া প্রফেসর ডাঃ নাজমুন নাহার, প্রফেসর ডাঃ রফিকুস সালেহীন, প্রফেসর ডাঃ আনিসুর রহমান, ডাঃ আজহারুল ইসলাম খান, ডাঃ সামসুদ্দোহা সেলিমসহ অন্যান্য স্বনামধন্য চিকিৎসকবৃন্দ ডায়াবেটিস প্রতিরোধ, সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভা শেষে বিশ্ব ডায়াবেটিস দিবসের তাৎপর্য তুলে ধরতে একটি র্যালি বের করা হয়।
দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে ইউনিমেড ইউনিহেলথ, এসিআই, জেএমআই অ্যাপোলো হাসপাতাল এবং বাংলাদেশ ডায়াবেটিস সমিতির চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। ক্যাম্পে আগত প্রায় চার শতাধিক রোগীকে বিনামূল্যে পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যশিক্ষা প্রচার এবং সমাজের সব শ্রেণির মানুষের জন্য সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
উপদেষ্টা সম্পাদক: জুনায়েদ আহমদ হালিম # নির্বাহী সম্পাদক: সানজিদা হক প্রমা # বার্তা প্রধান: মামুনুর রশিদ # প্রধান প্রতিবেদক: মোহাম্মদ আসিফ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০২৪