
হাইকোর্টে রিট পিটিশন মামলা বিচারাধীন থাকায় খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-এর সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. শাহীনুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ সংক্রান্ত একটি রিট পিটিশন বর্তমানে হাইকোর্ট বিভাগে বিচারাধীন রয়েছে। মামলাটি চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের যাবতীয় কার্যক্রম স্থগিত থাকবে।
সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তির অনুলিপি বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক, খুলনার বিভাগীয় কমিশনার, চেম্বারের প্রশাসক এবং নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও দপ্তরে পাঠানো হয়েছে।
এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ নির্বাচনে অংশ নিতে ৫৫ জন প্রার্থীর প্রাথমিক তালিকাও প্রকাশ করা হয়েছিল।
তবে হাইকোর্টে দায়ের করা রিটের কারণে আপাতত নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি ও কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক: জুনায়েদ আহমদ হালিম # নির্বাহী সম্পাদক: সানজিদা হক প্রমা # বার্তা প্রধান: মামুনুর রশিদ # প্রধান প্রতিবেদক: মোহাম্মদ আসিফ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০২৪