ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে বিএডিসির গম বীজের মূল্য পরিশোধ চেক বিতরণ করা হয়েছে। রোববার (১৪ জুন) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ বিএডিসি ভবনে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
কৃষকদের হাতে বীজের মূল্য পরিশোধ চেক তুলে দেন অধিক বীজ উৎপাদন কেন্দ্র শীবগঞ্জ বিএডিসির উপ পরিচালক তাজুল ইসলাম, সহকারী পরিচালক শ্যামল চন্দ্র দেবনাথ। এ সময় বিএডিসির কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার ২শ কৃষকের মাঝে গম বীজের মূল্য পরিশোধ চেক বিতরণ করা হয়।
উপদেষ্টা সম্পাদক: জুনায়েদ আহমদ হালিম # নির্বাহী সম্পাদক: সানজিদা হক প্রমা # বার্তা প্রধান: মামুনুর রশিদ # প্রধান প্রতিবেদক: মোহাম্মদ আসিফ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০২৪