শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

কোটচাঁদপুর জি.টি ডিগ্রী কলেজের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ২২৫

নিউজটি শেয়ার করুন

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের জি,টি ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি জননেতা মোঃ গোলাম কিবরিয়া বিপ্লব জি,টি কলেজের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন।

গত বুধবার কোটচাঁদপুর উপজেলার তালসার জি,টি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং কুশনা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও অত্র কলেজের সুযোগ্য সভাপতি মোঃ গোলাম কিবরিয়া বিপ্লব।

এসময় আরও উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের বিদ্যুৎসাহী সদস্য জনাব জহির রায়হান, সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি জনাব আলতাফ হোসেন, সহকারী অধ্যাপক জনাব আব্দুস সালাম, শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি জনাব মইদুল ইসলাম সহ শিক্ষক, কর্মকর্তা, ও কর্মচারী বৃন্দ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: