বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা তৈরি ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচি

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ১৯১

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা হওয়াকে প্রণোদণা দিতে ১২ অক্টোবর, ২০২০ খ্রিষ্টাব্দ, রোজ সোমবার ইউরোপিয়ান কমিশন এর ইরোমাস প্লাস কর্মসূচির অধীনে এমইএলবিইউ (মোর ইন্টারপ্রিনিউরিয়াল লাইফ ইন বাংলাদেশী ইউনিভার্সিটিজ) শীর্ষক একটি প্রকল্পের ওয়েবসাইট ও ফিউচার ফান্ডার্স লিগ কম্পিটিশনের উদ্বোধন করা হচ্ছে। উদ্যোক্তা উন্নয়নে এ অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোর কর্মদক্ষতা তৈরির উদ্দেশ্যে এ কর্মসূচিটি গ্রহণ করা হচ্ছে।

এ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোহাম্মদ ফায়েক উজ্জামান ১২ অক্টোবর, সন্ধ্যা সাড়ে সাতটায় এর উদ্বোধন করবেন। প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত ধারণা দিবেন জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল এসইপিটি প্রোগ্রামের পরিচালক এবং এমইএলবিইউ প্রকল্পের সমন্বয়কারী জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. উটজ ডোম্বার্গার। বক্তব্য রাখবেন পোল্যান্ডের মেরিটাইম ইউনিভার্সিটি অফ স্তেতিন এর ম্যাকিইজ কোপসিজেনেস্কি। স্বাগত বক্তব্য রাখবেন এ প্রকল্পের বাংলাদেশ অংশের সমন্বয়কারী খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ নূরুন্নবী।

এমইএলবিইউ নিজেস্ব ওয়েবসাইট উদ্বোধনের ফলে বাংলাদেশি শিক্ষার্থী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন তথ্য প্রাপ্তি সহজতর হবে বলে জানান এই টিমের সদস্য বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মুরছালিন বিল্লাহ এবং ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম। প্রতিযোগিতার নিয়মাবলী ও অন্যান্য তথ্যাদিও আরো সহজে জানা যাবে। এর ফলে খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অধিক সংখ্যায় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: