শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

জাবিতে ‘ইংলিশ জুবিলী লিট ফেস্ট’র উদ্বোধন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ২৫১

নিউজটি শেয়ার করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সুবর্ণজয়ন্তীর বর্ষব্যাপী আয়োজনের অংশ হিসেবে অনলাইনে তিন দিনের ‘ইংলিশ জুবিলী লিট ফেস্ট’ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে এ সাহিত্য উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

উদ্বোধনী ভাষণে উপাচার্য বলেন, “মহামারী করোনার কারণে আমরা ভার্চুয়াল পদ্ধতিতে বিভিন্ন অনুষ্ঠান করছি। তবে আমাদের আয়োজন অনলাইনে হলেও তাতে প্রাণের ছোঁয়া আছে। অনলাইনের সুবাদে আমরা দূরে থেকেও প্রত্যেকে কাছে আছি।”

এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা এবং ভাষা শহীদদের স্মরণ করেন।

তিনি ‘ইংলিশ জুবিলী লিট ফেস্ট’ আয়োজনের সাথে যুক্ত সবাইকে অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণ ইংরেজি ভাষায় বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের কথা সারাবিশ্বে ছড়িয়ে দেবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন কলা ও মানবিকী অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।

তিনি বলেন, “মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষা-সাহিত্যের চর্চার প্রয়োজন আছে। ইংরেজি ভাষা-সাহিত্য চর্চার মধ্যদিয়ে আমরা বিশ্বসাহিত্যের সাথে পরিচিত হতে পারবো।”

তিন দিনব্যাপী অনুষ্ঠানের ১ম দিনে ‘ইংলিশ স্টাডিজ ইন দ্য ওয়ার্ল্ড এ্যান্ড ইন দ্য গ্লোবাল সাউথ ১৯৭১-২০২১’ বিষয়ের উপর অধ্যাপক ফখরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক হরিষ ত্রিবেদী। 

এছাড়া ১ম দিনে অনুষ্ঠিত অন্যান্য সেশনগুলোর মধ্যে ছিলোঃ

‘সাংস্কৃতিক রাজধানীর’ ২ দিকপাল: সেলিম আল দীন ও মোহাম্মদ রফিক’ শীর্ষক আলোচনা। যেখানে অধ্যাপক সুমন সাজ্জাদের সাথে আলোচনায় ছিলেন মাসুম রেজা ও আলতাফ শাহনেওয়াজ।

মাহমুদুল এইচ সুমনের সাথে ‘Indigenous Studies’ বিষয়ে আলোচনায় ছিলেন গনেশ এন দেবী।

এছাড়া, ‘বাংলাদেশের কবিতা ১৯৭১-২০২১’ শীর্ষক বৈঠকে রায়হান শরীফের সঞ্চালনায় আলোচনা করেন শামীম আজাদ, ইরাজ আহমেদ, সোহেল হাসান গালিব, জাহানারা পারভীন ও সুমন সাজ্জাদ।

সবশেষে রাত এগারোটায় ভারতের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাবের পরিবেশনায় অনলাইন নাটক ‘নাটকের মতো’ প্রদর্শনীর মাধ্যমে সাহিত্য উৎসবের প্রথমদিনের সমাপ্তি ঘটে।

উৎসবটির আহ্বায়ক অধ্যাপক মাশরুর শাহিদ হোসেন জানান, এই লিট ফেস্ট-এর মাধ্যমে ইংরেজি বিভাগ উদযাপন করছে ৩টি অর্জন: ইংরেজি বিভাগের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এবং বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের সুবর্ণ জয়ন্তী।

জুম দ্বারা পরিচালিত এই লিট ফেস্টটির যাবতীয় তথ্য পাওযা যাবে English JUbileeLit Fest 2021 নামের এই ফেইসবুক পেইজ থেকে।

পেইজ লিংকঃ English jubileelit fest

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: