রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : জেলা প্রশাসক

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ১৫৭

নিউজটি শেয়ার করুন

ভোলার দৌলতখানে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)।

এ সময় ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, দৌলতখানে ৭টি ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নির্দেশনা প্রদান করা হয়েছে। কেউ নির্বাচন বানচাল করার চেষ্টা করলে শক্তহ‍াতে দমন করা হবে। অনেক প্রার্থী মাঠে বলপ্রয়োগ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনী পরিবেশের বিঘ্ন ঘটাচ্ছেন, তাদের কঠোরভাবে দমন করা হবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে কয়েকজন প্রার্থীকে জরিমানা করা হয়েছে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেটের পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও পুলিশ, র‍্যাব, বিজিবি মোতায়েন থাকবে।

তিনি আরো বলেন, শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সকল প্রার্থীর সৌহার্দ্যপূর্ণ আচরণের বিকল্প নেই। তাই সকল প্রার্থীর মধ্যে বন্ধুসুলভ আচরণ বিরাজমান থাকলে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনো সংঘাত সৃষ্টি হবে না।

এ সময় বক্তব্য প্রদান করেন- বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলা উদ্দিন আল মামুন, দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান। অনুষ্ঠানে উপজেলার ৭টি ইউনিয়নের নির্বাচনে সকল পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী অংশ নেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: