শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

মাধবপুরে প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ১৪৫

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জের মাধবপুরে প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ০৩ নভেম্বর) দুপুরে মাধবপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে গুমটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান শিক্ষক মিলি চৌধুরীর সভাপতিত্বে, সহকারী শিক্ষক মিঠু রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মিলাদ ভুইঁয়, সহকারী শিক্ষক মুক্তি রায়, সহকারী শিক্ষক নাজমা বেগম, সহকারী শিক্ষক হিরামনি বেগম সহকারী শিক্ষক।

৪র্থ শ্রেণির একজন ছাত্রীর মা নাছিমা বেগম বলেন-শিক্ষার্থীরা করোনাকালীন সময়ে পড়াশুনায় অনেক পিছিয়ে পড়েছে।তাদের অগ্রগতির জন্য বিভিন্ন পরামর্শ দেন। সহকারি শিক্ষক মোঃ মিলাদ হোসেন ভূঞা বলেন শিক্ষার্থীদের যে কোনো ধরণের শিখন ঘাটতি দূরীকরণে শিক্ষকরা আন্তরিক।

এ ব্যাপারে মায়েদের সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন। প্রধান শিক্ষক মিলি চৌধুরী করোনাকালীন রুটিন অনুযায়ী স্বাস্থ্যববিধি নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিত করতে এবং পড়াশুনা বিষয়ে সন্ধ্যার পর মায়েরা যেন তদারকি করেন তাদের নিজনিজ সন্তান কে এই আহব্বান জানিয়েছেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: