বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের চেয়ারম্যান নুরুল হক মহাসচিব হুমায়ুন কবির

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ২০০

নিউজটি শেয়ার করুন

নান্দাইলে কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। আজ সকালে নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে কিন্ডারগার্ডেন পরিচালকের সমন্বয়নে এ কমিটি গঠন করা হয়। এতে চেয়ারম্যান পদে শামছুল হক স্মৃতি আইডিয়াল স্কুলের পরিচালক মো. নুরুল হক কে চেয়ারম্যান আলোর শিখা কিন্ডারের পরিচালক এ.বি.এম হুমায়ূন কবির কে মহাসচিব করে ১৫ সদস্য বিশিষ্ট্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

তিন (৩) বছর মেয়াদী কমিটির অন্য সদস্যরা হলেন – ভাইস চেয়ারম্যান হেদায়েত হোসেন ভূঁইয়া, যুগ্ন-মহাসচিব শাহজাহান কবির, মাসুদ খান, শিক্ষা সচিব মো. আশরাফুল আলম, সাংস্কৃতিক সচিব মো. আনোয়ার শহীদ, সাংগঠনিক সচিব আবু বক্কর সিদ্দিক, অর্থ সচিব জামাল উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক আল ইমরান, সদস্য মো. নজরুল ইসলাম, রজব আলী নিলুফা ইয়াসমিন, রোকন উদ্দিন ও আবু হানিফা।

তাছাড়া কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের ৫ সদস্য বিশিষ্ট্য উপদেষ্টা মন্ডলীর কমিটিও করা হয়। উপদেষ্টা মন্ডলীর সদস্যরা সদস্যরা হলেন, ইমরুল হাসান বাবুল,হাফিজুল করিম,হাজ্বী নুরুল আমিন,আনোয়ারা বেগম,তাহমিনা আক্তার লিপি।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: