রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

হাতীবান্ধায় পূর্বশত্রুতার জেরে হুমকি দেয়ার অভিযোগ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ১২৩

নিউজটি শেয়ার করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে একটি পরিবারকে মারধর করার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে এবিষয়ে জাকিরুল ইসলাম নামে এক ব্যক্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জাকিরুল ইসলাম ওই উপজেলার সীমান্তবর্তী গোতামারী ইউনিয়নের ভুটিয়ামঙ্গল এলাকার বকতার আলীর ছেলে।

অভিযোগ সুত্রে জানাযায়, পূর্বের বিভিন্ন বিষয় নিয়ে একই এলাকার মৃত জব্বার আলীর ছেলে আলম মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরইমধ্যে গত রোববার (২১ নভেম্বর) রাতে দইখাওয়া বাজারে জাকিরুলের দেখা পেয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধরসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয় আলম মিয়া। পরে এ ঘটনায় জাকিরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে জানার জন্য অভিযুক্ত আলম মিয়ার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: