রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

৬২ বস্তা কাঁচা রাবারসহ যুবককে আটক করেছে এলেঙ্গা হাইওয়ে পুলিশ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ২৬৭

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলের কালিহাতী থেকে ৬২ বস্তা অপরিশোধিত কাঁচা রাবারসহ মো. জীবন (২৪) নামে এক যুবককে আটক করেছে এলেঙ্গা হাইওয়ে পুলিশ। রবিবার (২৮) ভোর সাড়ে ৫টার দিকে কালিহাতী এলাকার ময়মনসিংহ লিংক রোডের মাথা অভিযান চালিয়ে একটি পিকআপ থেকে এই রাবার উদ্ধার করা হয়। এসময় আটক জীবন পিকআপটি চালাচ্ছিলেন। সেই পিকআপটিও আটক করেছে হাইওয়ে পুলিশ।

এই অভিযানে নেতৃত্ব দেওয়া এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়াছির আরাফাত জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে মধুপুরের পীরগাছা রাবার বাগানের ব্যবস্থাপক কে এম মাহবুব আলম জানান ২/৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি পিকআপযোগে তার বাগানের রাবার চুরি করে নিয়ে যাচ্ছে। সেই ফোন পেয়ে তৎক্ষণাত অভিযান চালিয়ে এক যুবককে ৬২ বস্তা কাঁচা রাবারসহ আটক করা হয়। উদ্ধারকৃত রাবারের ওজন ৩ হাজার ২২৪ কেজি। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৫ হাজাররে মতো। আটককৃত পিকআপ চালককে জিজ্ঞাসাবাদ করলে উদ্ধারকৃত রাবার সম্পর্কে সে কোন তথ্য বা কোন কাগজ দেখাতে পারে নি। পরে অভিযুক্ত যুবক ও আটককৃত মালামাল কালিহাতি থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কালিহাতী থানায় ভুক্তভোগী একটি মামলা করেছে। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

 

 

 

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: