বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ-মিছিল

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ১৬২

নিউজটি শেয়ার করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সাধারণ ছাত্রছাত্রীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

আজ বৃহস্পতিবার দুপুরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ৩নং গেট থেকে শুরু করে রায়সাহেব বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কমসূচীর অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ এবং পুলিশের যৌথ হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর আহ্বায়ক প্রার্থী মেহেদী হাসান হিমেল এর নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলো ছাত্রনেতা সাইফুল হক তাজ, মোঃ নাহিদ চৌধুরী, রফিকুল ইসলাম রফিক, নাছিম উদ্দিন, ওয়াহিদুজ্জামান তুহিন, শাহরিয়ার হোসেন, জামাল সাগর, নূরনবী, মোঃ জাহিদ, মোঃ তৌহিদ চৌধুরী, হাসিব, রাকিব হাসান, শরিফ, মনির হোসেন প্রমুখ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: