মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

মকবুল হোসাইনের আম্মা’র ইন্তিকালে নগর উত্তরের শোক প্রকাশ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ২০৪

নিউজটি শেয়ার করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শাইখুল হাদীস আল্লামা মকবুল হোসাইন-এর আম্মা গতকাল শনিবার বাদ আছর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম।

আজ এক শোক বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, মরহুমা একজন দীনদার ও আবেদা ছিলেন। দীন প্রতিষ্ঠার জন্য উনার অবদান অনস্বীকার্য। ইসলাম প্রচারে তিনি আলোকাবর্তিকার ন্যায় কাজ করেছিলেন। মরহুমা তাঁর প্রতিটি সন্তানকেই মুহাক্কিক আলেমে দীন হিসেবে গড়ে তোলে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার জিন্দেগী শেষ করে চিরস্থায়ী জগতে পাড়ি জমিয়েছেন। আমরা মরহুমার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

মহান আল্লাহ মরহুমাকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদা দান করেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: