রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

ঢাবি ছাত্রলীগের হল সম্মেলন আজ, সব প্রস্তুতি সম্পন্ন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ১৪৫

নিউজটি শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের হল শাখাগুলোর বার্ষিক সম্মেলন আজ রোববার। বেলা ১১টায় টিএসসিতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রায় পাঁচ বছর পর এ সম্মেলনের আয়োজন করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

তবে সম্মেলনকে কেন্দ্র করে কোন ধরণের অপ্রত্যাশিত ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা রয়েছে বলে জানিয়েছে ঢাবির একাধিক ছাত্রলীগ নেতা।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতারা উপস্থিত থাকবেন।

সম্মেলন উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

এতে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতি বরিকুল ইসলাম বাঁধন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: