শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

নান্দাইলে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন সভাপতি জহির সম্পাদক সাঈদ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮২

নিউজটি শেয়ার করুন

ইসলামী ছাত্র আন্দোলন নান্দাইল উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১১ফেব্রুয়ারি) সন্ধ্যায় নান্দাইল উপজেলা কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলার সভাপতি মুহাম্মদ আবুল ওয়াহাবের সভাপতিত্বে মুহাম্মদ জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি গোলাম মাওলা ভূঁইয়া, প্রধান বক্তা ময়মনসিংহ জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ আরিফুল ইসলাম জুয়েল, বিশেষ অতিথি সাবেক সংসদ সদস্য প্রার্থী মুফতি সাইদুর রহমান, ইসলামী আন্দোলন নান্দাইল শাখার সভাপতি মুফতি আবুল হাসিম।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সম্মেলনে আংশিক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি : মুহাম্মদ জহিরুল ইসলাম জহির, সহ সভাপতি : মুহাম্মদ তারিফ খান, সাধারন সম্পাদক :হাফেজ মুহাম্মদ আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক : রুহুল আমিন নাম সম্মেলনে ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির গঠন করবে। যা আগামী ১ বছর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার দায়িত্ব পালন করবে ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: