সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

এসআই লাকীর বিরুদ্ধে  আবারো সমন, বাকী ৫ আসামীর জামিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৭

নিউজটি শেয়ার করুন

হত্যা চেষ্টার মামলায় সিআইডি রাজশাহীর উপ-পরিদর্শক (এসআই) সুমাইয়া বেগম লাকীসহ ছয়জনের বিরুদ্ধে আদালত সমন ইস্যু করলেও আদালতে আত্মসমপন করে পাঁচজনকে জামিন দেওয়া। তবে গতকাল রবিবার মামলার ০২ নং আসামী সুমাইয়া বেগম লাকী বিজ্ঞ আদালতে অনুপস্থিত থাকায় বিজ্ঞ আদালতে উপ-পরিদর্শক (এসআই) সুমাইয়া বেগম লাকী বিরুদ্ধে আবারও সমন ইস্যু করে। এর আগে রাজশাহীতে হত্যাচেষ্টার অভিযোগে সিআইডি রাজশাহীর উপ-পরিদর্শকসহ (এসআই) ছয়জনের বিরুদ্ধে মামলা করেন এম সুলতান আহমেদ (৩৮) নামের রাজশাহী আঞ্চলিক কর অফিসের মুদ্রাক্ষরিক।

সংশ্লিষ্ট সূত্র জানা যায়, সম্পত্তির লোভে ছোট ভাইকে হত্যাচেষ্টার অভিযোগে বোন-দুলাভাইসহ ছয়জনের নাম উলে­খ করে গত ১ জুন রাজশাহী জেলা আদালতে মামলাটি দায়ের করেন তিনি। বিজ্ঞ আদালত উক্ত মামলাটি তদন্তের জন্য পিবিআই রাজশাহীকে দায়িত্ব দেয়। পরে মামলার তদন্ত পূর্বক সত্যতা পেয়ে বিজ্ঞ আদালেেত প্রতিবেদন দাখিল করে পুলিশ। আদালত আসামীদের বিরুদ্ধে সমন ইস্যু করলে গতকাল রবিবার ৫ জনকে আতœসনাপন পূবক জামিন প্রদান করে। মামলার ০২ নং আসামী সুমাইয়া বেগম লাকী বিজ্ঞ আদালতে অনুপস্থিত থাকায় বিজ্ঞ আদালতে তার বিরুদ্ধে আবারও সমন ইস্যু হয়।

সূত্র জানায়, উক্ত মামলার জামিন প্রাপ্ত ১ নং শামীমা বেগম সুইটি বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর প্রধান সহকারী পদে চাকুরি করে। জামিন প্রাপ্ত ৪ নং আসামী মামুনুর রহমান রাজশাহী বেতারে ডেইলি বেসেস ( মাম্টার রোলে) টাইপিস পদে চাকরি করে এবং জামিন প্রাপ্ত ০৫ নং আসামী মো: নুরুন্নবী জেলা প্রসাশকের কাযালয় রাজশাহীর, স্থানীয় সরকার শাখায় হিসাব সহকারী পদে চাকরি করে। এছাড়া জামিন প্রাপ্ত ০৬ নং আসামী মো: নুরুল ইসলাম, বাংলাদেশ আনসার বাহিনীতে চাকরি করে।

এসব বিষয়ে জানতে চাইলে সুমাইয়া বেগম লাকী বিষযটি এড়িয়ে যান। তিনি বলেন, আমি মামলার বিষয়ে কোনো কিছু জানি না। এটা আমাদের পারিবারিক বিষয়। কোন কিছু জানার দরকার হলে মায়ের সঙ্গে কথা বলতে পারেন। এরপর তিনি সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: