বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে শীতবস্ত্র বিতরণ করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯১

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জের কাজিপুরে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল ২২ ডিসেম্বর রবিবার বেলা ১২টায় কাজিপুর আল-জামিয়াতুল মাদানিয়া (মাদ্রাসা) প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির, অ্যাডমিশন ডিরেক্টর মো: গিয়াস উদ্দিন, জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরী, অ্যাডমিশন অফিসার মো: আরাফাত হোসাইন, স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপক মো: রুহুল আমিন এবং স্থানীয় বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ প্রমুখ ।

বক্তারা বলেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি মানবিক কাজগুলোর সাথে সবসময় নিজেদের সম্পৃক্ত রাখার চেষ্টা করছে। প্রতিবছরের মতো এবারেও সিরাজগঞ্জের কাজিপুর,সোনামুখী, যমুনার চরাঞ্চলসহ এর আশেপাশের এলাকায় শীতে বিপর্যস্ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে এ বিশ্ববিদ্যালয় ।

এদিন দিনব্যাপী সিরাজগঞ্জের কাজিপুর, সোনামুখী, যমুনার চরাঞ্চলসহ এর আশেপাশের এলাকায় ৫ হাজার কম্বল ও কয়েকহাজার শীতবস্ত্র বিতরন করা হয়।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: