শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৯ অগাস্ট, ২০২০
  • ১২০

নিউজটি শেয়ার করুন

“করোনা ভাইরাস মহামারীতে আদিবাসীদের জীবন জীবিকার সংগ্রাম” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ও ইএসডিও প্রেমদীপ প্রকল্পের সহযোগিতায় এ উপলক্ষে গতকাল রোববার সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আদিবাসীদের “আদিবাসী হিসেবে” সাংবাবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য স্বাধীন ভুমি কমিশন গঠন এবং করোনা সংকটে আদিবাসীদের জন্য পৃথক প্রনোদনার দাবি জানানো হয়।

মানবন্ধন চলাকালে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, যুগ্ম আহবায়ক দুলাল তিগ্যা, সদস্য সচিব বিশু রাম মুর্মু, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার সুজন খান প্রমুখ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: