রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

ঝিনাইদহে ৬ কেজি রূপাসহ আটক ১

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ১৫৩

নিউজটি শেয়ার করুন

ঝিনাইদহে পাচারের সময় ৬ কেজি রূপার অলংকারসহ সুমন আলী (২২) কে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। আজ রোববার (৩১ অক্টোবর) সকালে সদর উপজেলার বংকিরা গ্রামের মাঠ থেকে একটি ইজিবাইকসহ তাকে আটক করা হয়। আটককৃত সুমন আলীর বাড়ি চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা গ্রাম এবং সে আবুল বাশারের ছেলে।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকা থেকে রূপা ঝিনাইদহে পাচার করা হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ইন্সপেক্টর নজরুল ইসলামের নেতৃত্বে এস আই সেলিম রেজা, এ এস আই আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে বংকিরা গ্রামের মাঠে চেকপোস্ট বসায়। সন্দেহ হলে একটি ইজিবাইকের গতিরোধ করে তারা সেসময় ইজিবাইক চালক সুমন হোসেন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ইজিবাইকের সীটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৬ কেজি রূপার অংলকার উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: