রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

ডেকে নিয়ে ২ মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণ!

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ১৬০

নিউজটি শেয়ার করুন

গত রবিবার রাত ৮টার দিকে এক কিশোর তার ‘প্রেমিকা’কে (ভুক্তভোগী) মোবাইলে ফোন করে বাড়ির বাইরে আসতে বলে। সে ও তার বান্ধবি (আরেক ভুক্তভোগী) বাইরে বের হলে তাদের মোটরসাইকেলে তুলে নেয় কিশোরটি। পরে তাদের ওসমানপুর-হারদী মাঠের কানাপুকুর নামক স্থানে নিয়ে যায়। সেখানে অবস্থান করছিল কিশোরটির বন্ধু তথা আরেক কিশোরীর ‘প্রেমিক’ (১৭)। সেখানে দুই কিশোর তাদের ধর্ষণ করে। পরে রাত ২টার দিকে তাদের বাড়ি পৌঁছে দেয় মোটরসাইকেলচালক কিশোর। এভাবেই ঘটে ঘটনা। আর যশোরের মণিরামপুরের শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এছাড়াও ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়ন থেকে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝালকাঠির রাজাপুরে এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করা হয়েছে।

জানা যায়, আলমডাঙ্গায় গত রবিবার রাতের ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে অভিযুক্ত দুই কিশোরের বিরুদ্ধে থানায় এজাহার দিয়েছে ভুক্তভোগী দুই কিশোরী। কিশোর দুজনের বাড়ি উপজেলার ওসমানপুর প্রামে।

যশোরের মণিরামপুরে সোমবার রাতে ধর্ষণে অভিযুক্ত আতাউর রহমান (৩১) শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী। তিনি শ্যামনগর গ্রামের আলী মুনসুরের ছেলে। এ ঘটনায় সোমবার রাতেই আতাউরের বিরুদ্ধে থানায় মামলা করে ভুক্তভোগী কিশোরী।

জানা গেছে, আতাউর রহমানের বিরুদ্ধে ধর্ষণ মামলা হওয়ায় তাঁর চাকরির চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। এদিকে আতাউরের বহিষ্কারের দাবিতে গতকাল সকালে স্কুল ঘেরাও করে এলাকাবাসী।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: