
জম্মু এবং কাশ্মীর সীমান্তে (লাইন অফ কন্ট্রোল) পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে উত্তেজনা দীর্ঘ সময়ের। দোষারপের খেলাও চলছে এভাবে। কখনো এদিকে তো কখনো ওই দিকে এভাবে চলা সীমান্তে এবার ঘটলো ভিন্ন ঘটনা। জম্মু এবং কাশ্মীর সীমান্তে (লাইন অফ কন্ট্রোল) শনিবার নতুন বছর উপলক্ষ্যে ভারতীয় সেনাদের পক্ষ থেকে পাকিস্তানি সেনাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি দেয়া হয়। পাকিস্তানি সেনারাও ভারতীয় সেনাদের মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানায়।
রাজনৈতিক পর্যায়ে দুই দেশের মতবিরোধ থাকলেও নতুন বছরে শুভকামনা জানিয়ে পাকিস্তানি সেনাদের সঙ্গে মিষ্টি বিনিময় করেছে ভারতীয় সেনারা। ভারত বলছে, জম্মু ও কাশ্মিরে শান্তি-সম্প্রীতি বজায় রাখতেই এই ক্ষুদ্র প্রচেষ্টা।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু এবং কাশ্মীর সীমান্তে (লাইন অফ কন্ট্রোল) শনিবার নতুন বছর উপলক্ষ্যে ভারতীয় সেনাদের পক্ষ থেকে পাকিস্তানকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি দেয়া হয়। পাকিস্তানি সেনারাও ভারতীয় সেনাদের মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানায়।