শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

অ্যাস্টন ভিলাতেই থাকবেন মার্টিনেজ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ১০১

নিউজটি শেয়ার করুন

ক্যারিয়ারের লম্বা সময় ছিলেন আর্সেনালে। সেখান থেকে বিভিন্ন দলে খেলেছেন। তবে আর্সেনালের মূল দলে নিয়মিত হওয়ার যে স্বপ্ন দেখেছেন, পূরণ হয়নি সেটি। পরে আর্সেনালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ২০২০ সালে যোগ দেন অ্যাস্টন ভিলায়। ক্লাবটির সঙ্গে এবার ২০২৭ সাল পর্যন্ত নিজের চুক্তি বাড়িয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ।

ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করে আর্জেন্টাইন গোলরক্ষক বলেছেন, ‘আমার পরিবারই সবকিছু। যখন তরুণ থাকতে ইংল্যান্ডের জন্য আর্জেন্টিনা ছেড়েছিলাম। সেটা পরিবারের জন্যই। এখনও একই ব্যাপার। আমার ছেলে অ্যাস্টন ভিলাকে ভালোবাসে। সে প্রতিটা ম্যাচে খেলা দেখতে আসে।’

‘যখন আমি এখানে খুশি, ফুটবলাটাকে উপভোগ করেছি, আমার পরিবারও খুশি আছে। তখন আমি আরও সাড়ে পাঁচ বছর অ্যাস্টন ভিলায় থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয় এখানে আমি অনেক উন্নতি করেছি। আমি এখানেই ভবিষ্যতে থাকতে চাই। এই ক্লাবকে আমার পরিবারের মতোই মনে হয়।’

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: