মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ, শনাক্ত কমেছে

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৭৫

নিউজটি শেয়ার করুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৬৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ২৩৯ জন। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৮৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৭ হাজার ১৩১ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৯টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে সাত হাজার ২৩৪টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে সাত হাজার ৩৩৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৭ লাখ ৮৯ হাজার ৯৮৩টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ১৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ২০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: