সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

আজও অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম করতে হচ্ছেঃ কামরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৭ অগাস্ট, ২০২২
  • ৬৩

নিউজটি শেয়ার করুন

বঙ্গবন্ধুর নেতৃত্বে যে শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আমরা বিজয় অর্জন করেছিলাম অর্জিত স্বাধীনতা রক্ষা করতে আজও সেই অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম করতে হচ্ছে বলে জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট কামরুল ইসলাম।

গতকাল শনিবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদের আয়োজনে “বঙ্গবন্ধু: মহাকালের মহানায়ক” শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, একটি মহল বাংলাদেশকে অস্থিতিশীল করে আমাদের সব অর্জনকে ধ্বংসের অপচেষ্টায় লিপ্ত রয়েছে । সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নেতৃত্বে বৈশ্বিক মহামারি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ নানাবিধ প্রতিকুলতার মধ্যে বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। সেখান থেকে বাংলাদেশকে পিছিয়ে দেয়ার জন্য স্বাধীনতা ও দেশ বিরোধী চক্র ষড়যন্ত্র করছে। এদের রুখে দাড়াতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা রাষ্টিয় ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশ ধ্বংসস্তুপ থেকে থেকে উন্নয়নের পথে ধাবমান । কা‌জেই আমা‌দের এবং জাত‌ীয় স্বা‌র্থে তাকে সর্বাত্বক সহ‌যো‌গিতা কর‌তে হ‌বে ।

বিশেষ অতিথির বক্তবে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, বিজাতীয় শ‌ক্তির শোষন নির্যাতন লুন্ঠন সংস্কৃ‌তির বিরু‌দ্ধে যি‌নি বাংলা‌দেশের মানুষ‌কে মেরুদন্ড সোজা ক‌রে প্র‌তিবাদ প্র‌তি‌রোধ করার শ‌ক্তি সাহস যু‌গি‌য়ে‌ছেন তি‌নি বঙ্গবন্ধু শেখ মু‌জিব, তার সংগ্রামী জীবন আত্মত্যাগ, আজ আগামীকাল এমন‌কি লক্ষ বছর পরও মুক্ত‌চিন্তা, স্বাধীনতা প্রিয় ও শা‌ন্তিকামী মানুষ‌কে উন্নত, আদর্শ জীবন এবং মান‌বিক পৃ‌থিবী নির্মা‌ণে প্রেরণা ও সাহস যোগা‌বে ।

সভায় ” বঙ্গবন্ধু: মহাকালের মহানায়ক” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো.শাহজাহান আলম সাজু। স্বাশিপ সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রফেসর সাজিদুল ইসলাম, সাইদুর রহমান পান্না, মেহেরুন্নেছা, উপাধ্যক্ষ হরিচাঁদ মন্ডল সুমন, অধ্যক্ষ সলিমুল্লাহ সেলিম, অধ্যক্ষ মোস্তফা কামাল খোস‌নে‌বিশ,অধ্যক্ষ মোশারফ হো‌সেন মুকুল, অধ্যক্ষ সুমনা ইয়াস‌মিন প্রমুখ নেতৃবৃন্দ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: