বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

ফিটনেসবিহীন নৌযানের বিরুদ্ধে জরিমানা আদায় করা হয়: সংসদে নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২৯ অগাস্ট, ২০২২
  • ৬৫

নিউজটি শেয়ার করুন

ফিটনেসবিহীন নৌযানের বিরুদ্ধে জরিমানা আদায়সহ ত্রুটি সংশোধনপূর্বক ফিটনেস গ্রহণে বাধ্য করা হয় বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের নদীগুলিতে ফিটনেসবিহীন কোন নৌযান চলাচল করতে দেওয়া হয় না। নৌপথে ফিটনেসবিহীন লঞ্চ চলাচল আইনতঃ দণ্ডনীয় অপরাধ।

আজ সোমবার জাতীয় সংসদে শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে প্রতিমন্ত্রী বলেন, ২০২২ সালের জুলাই পর্যন্ত ফিটনেসবিহীন নৌযানের বিরুদ্ধে ৮৯৮টি মামলা মেরিন কোর্টে দায়ের করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে বেশ কিছু সংখ্যক নৌযানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ফিটনেসবিহীন নৌযানের বিরুদ্ধে নিয়মিত আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ধরনের নৌযানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল অধ্যাদেশ ১৯৭৬-এর বিধান অনুসরণে নৌপথ পরিদর্শনে নিয়োজিত পরিদর্শকগণ ও নৌপুলিশ কর্তৃক নৌআদালতে মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া অভ্যন্তরীণ নৌচলাচল অধ্যাদেশ, ১৯৭৬ অনুযায়ী স্থানীয় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণকে ক্ষমতা অর্পণ করা হয়েছে। তাঁরা মাঠ পর্যায়ে লঞ্চের ফিটনেস মনিটর করছেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: