বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

মারা গেলেন সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৯০

নিউজটি শেয়ার করুন

দেশের অন্যতম শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার (২৫ ডিসেম্বর, ২০২৩) ভোর চারটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান ফজলুর রহমান (৭৬)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা।

ফজলুর রহমান দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। রোববারও তিনি সন্ধ্যা পর্যন্ত অফিস করেন। রাতে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েকে রেখে গেছেন ফজলুর রহমান। সোমবার বাদ আসর গেণ্ডারিয়া ধুপখোলা মাঠে তার জানাজা হবে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: