শনিবার, ০২ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

প্রেসক্লাবে ইউনেস্কো বই প্রদর্শনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৭

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশনের আয়োজনে ইউনেস্কো বই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সারাদিনব্যাপি “ইউনেস্কো বই প্রদর্শনী-২০২৫”-এর আয়োজন করা হয়।

 

প্রদর্শনীতে ইউনেস্কোর প্রকাশিত সারা বিশ্বের ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ভিত্তিক ও তথ্য ও গবেষণামূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ সংক্রান্ত বই ও জার্নাল এবং ইউনেস্কোর বিভিন্ন কার্যক্রম সম্পর্কিত হাজার খানেক প্রকাশনাসমূহ স্থান পেয়েছে। ইতিহাস-ঐতিহ্য রক্ষায় ইউনেস্কো সংস্থাটি দীর্ঘদিন ধরে সারা বিশ্বে কাজ করে আসছে। বই আমাদের স্বাধীন চিন্তা-চেতনার জন্ম ও মানসিকতার বিকাশ ঘটিয়ে থাকে।

আয়োজকরা মনে করেন, এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের সাথে ইউনেস্কোর সম্পর্ক আরো ঘণিভূত হবে । ইউনেস্কো ক্লাবের উদ্যোগে ৯ম বারের মত এ ধরণের প্রদর্শনীর আয়োজন। প্রদর্শনী সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবে সকলের জন্য উম্মুক্ত ছিল।

সকালে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক জনাব মাহবুব মোর্শেদ প্রদর্শনীর উদ্ধোধন করেন। প্রদর্শনীর উদ্ধোধনী অনুষ্ঠানে ইউনেস্কো ক্লাবের মহাসচিব মাহবুবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আইয়ুব ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: শহিদুল ইসলাম।

সভায় বক্তারা শান্তির জন্য শিক্ষার প্রসারে ইউনেস্কো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ইউনেস্কোকে ধন্যবাদ জানান। ইউনেস্কো গত ৮০ বছর ধরে আর যুদ্ধ নয় শান্তির জন্য শিক্ষাসহ মানব কল্যাণে কাজ করে চলছে। সাংবাদিকতার ক্ষেত্রে ইউনেস্কোর প্রকাশনাসমূহ অত্যান্ত গুরুত্ব বহন করে ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: