শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

মোংলা বন্দরে পাঁচ কোটি টাকার অবৈধ সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৮১

নিউজটি শেয়ার করুন

রিবন বা ফিতা আমদানির কথা বলে অবৈধভাবে বিদেশী সিগারেট নিয়ে আসার কারনে মুন্নি এন্টারপ্রাইজের একটি কন্টেইনার জব্দ করেছেু। মঙ্গলবার (১৩ মে) বিকেলে বন্দর জেটিতে পিআইএল বাংলাদেশ লিমিটেডের একটি ২০ ফিট কন্টেইনারে ভর্তি ওরিস সিলভার ব্রান্ডের এসব সিগারেট জব্দ করা হয়।

মুন্নি এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এই অবৈধভাবে এসব সিগারেট নিয়ে আসে। ৩৯০ প্যাকেজে ৭৮ লাখ শলাকার সিগারেটের মূল্য পাঁচ কোটি ৪ লাখ ৫৬ হাজার ৪০৬ টাকা।

এ ঘটনায় কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মোংলা কাস্টম হাউসের কমিশনার মুহম্মদ শফিউজ্জামান।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: